Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আরেক বন্ধুর মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই লুটিয়ে পড়লেন আরেক বন্ধু। একপর্যায়ে সেখানেই মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২০ এপ্রিল) পৌর এলাকার দক্ষিণ কেরোয়ায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাচ্চু পাটওয়ারী (৮৫) ও আবুল হাশেম (৮৭) ছোট বেলা থেকেই বন্ধু। এরমধ্যে বাচ্চু পাটওয়ারী স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন এবং আবুল হাশেম পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। একসঙ্গেই মৃত ব্যক্তিদের দাফনের জন্য কবর খুঁড়তেন তারা দুই বন্ধু। এ পর্যন্ত অনেক কবর খুঁড়েছেন তারা। গত রোববার রাতেও তারা একসঙ্গে চা পান ও আড্ডা দেন। সোমবার ফজরের নামাজও জামায়াতে পড়েছিলেন একত্রে। কিন্তু কিছু সময় পর সকালে বাচ্চু পাটওয়ারীর মৃত্যুর খবর পান তার বন্ধু আবুল হাশেম। দুপুরে নিজ হাতে বন্ধুর জন্য কবর খুঁড়তে শুরু করেছিলেন আবুল হাশেমসহ কয়েকজন। কবর খোঁড়ার শেষদিকে হঠাৎ তিনিও কবরেই হেলে পড়েন সেখানেই মারা যান।

আবুল হাশেমের ছেলে জহির জানান, সকালে বাচ্চু পাটওয়ারীর মৃত্যুর খবর পেয়ে বাবা কেঁদেছেন। পরে বন্ধুর জন্য নিজেই কবর খুঁড়তে যান। আর সে কবরেই বাবা হঠাৎ মৃত্যুবরণ করে।

এদিকে বাচ্চু পাটওয়ারীর ভাতিজা হুমায়ুন পাটওয়ারী জানান, আবুল হাশেম চাচাসহ আমি বাচ্চু চাচার কবর খুঁড়ছিলাম। হঠাৎ হাশেম কাকা কবরে হেলে পড়েন। তাকে আমরা উপরে তুলে এনে দেখি তিনি আর বেঁচে নেই

সংশ্লিষ্ট খবর

Back to top button