Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅন্যান্যদেশবাংলাবাংলাদেশ

সাবেক সেনা সদস্যের বাড়িতে মজুদ ৩৭ হাজার লিটার সয়াবিন তেল!

বাংলা টিভি ডেস্ক: মাদারীপুরে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বসতবাড়ির গুদামে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৮। অভিযানে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবকে সঙ্গে নিয়ে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ডাসার উপজেলার ধুয়াশার বাজারে ‘সরদার ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাচ্চু সরদারের বসতবাড়ির নিচতলা থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

পরে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। একই সঙ্গে সোমবারের মধ্যে জব্দ করা তেল বাজারে ছাড়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে মাদারীপুর র‍্যাব-৮-এর সহকারী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) তারিক হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করা এবং অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এ অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button