Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্যআওয়ামী লীগ

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেছেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত থাকলেও এখন থেকে যারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেবেন, তাদের মূল্যায়ন করা হবে বর্তমান অবস্থান ও আদর্শের ভিত্তিতে।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেউ আগে ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্রশিবিরে যুক্ত থাকলেও সেটি এখন বাধা হবে না। তার ভাষায়, “আজ থেকে যারা এনসিপিতে আসবে, তারা এনসিপির সংগঠক ও কর্মী হিসেবে কাজ করবে এবং দলের আদর্শ ধারণ করেই এগোবে।”

তিনি আরও বলেন, এনসিপির লক্ষ্য হলো বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা, যেখানে তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষের অংশগ্রহণ থাকবে। যারা দলের গঠনতন্ত্র ও আদর্শের সঙ্গে একমত, তাদের দলে স্বাগত জানানো হবে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ফ্যাসিজম, গণহত্যা, চাঁদাবাজি বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ এনসিপিতে জায়গা পাবে না।

সংবাদ সম্মেলনে তিনি আরও আহ্বান জানান, নতুন কোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব যেন না ঘটে, সে বিষয়ে তরুণদের ভূমিকা রাখতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button