Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনক্রিকেটখেলাধুলাঢালিউড

অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন চাহাল

বাংলা টিভি ডেস্ক: মিথ্যা তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ভারতীয় অভিনেত্রী তানিয়া চ্যাটার্জির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দেশটির তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। সম্প্রতি এক ভিডিওতে তানিয়া দাবি করেন, চাহাল তাকে ব্যক্তিগত মেসেজ পাঠিয়ে ‘কিউট’ বলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হলে আইনি পদক্ষেপ নিলেন এই তারকা ক্রিকেটার।

সম্প্রতি একটি ভিডিওতে অভিনেত্রী তানিয়া চ্যাটার্জি দাবি করেন, যুজবেন্দ্র চাহাল তাকে সোশ্যাল মিডিয়ায় ‘কিউট’ লিখে মেসেজ পাঠিয়েছেন। এই ভিডিও ছড়িয়ে পড়তেই চাহালকে নিয়ে শুরু হয় বিতর্ক।

তবে চুপ করে বসে থাকেননি চাহাল। নিজের সম্মান বাঁচাতে তানিয়ার বিরুদ্ধে সরাসরি মানহানির মামলা করেছেন।

ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। যখন তানিয়া তার একটি ভিডিওতে চাহালের নাম জড়িয়ে বেশ কিছু মন্তব্য করেন। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের একাংশ চাহালকে ট্রোল করতে শুরু করেন। কিন্তু চাহাল এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন এবং সাজানো বলে দাবি করেছেন; সঙ্গে তানিয়ার বিরুদ্ধে তার ভাবমূর্তি নষ্ট করতে চাওয়ার অভিযোগ তুলে আইনি পথে হেঁটেছেন।

এদিকে তানিয়ার দাবি, এই তথ্য প্রকাশ্যে আসার পর চাহালের পক্ষ থেকে মেসেজ মুছে ফেলার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ।

সংশ্লিষ্ট খবর

Back to top button