Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাংলা টিভি ডেস্ক: বিদ্যুৎ উপকেন্দ্রের সোর্স লাইন নির্মাণকাজের জন্য আজ সিলেটের বেশকিছু এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

শনিবার সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিলেট বিউবো’র ৩৩/১১ কেবি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণকাজের জন্য রোববার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডার ও ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো- সিলেট নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী, লতিফ মঞ্জিল, নিকুঞ্জ, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেট ও এর আশপাশের এলাকা। এছাড়াও ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন সুবিদবাজার এলাকার লাভলী রোড, বর্ণমালা স্কুল, তপোবন আবাসিক এলাকা, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, বাগবাড়ী, আখরাগলি, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও এর আশপাশের এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪।

সংশ্লিষ্ট খবর

Back to top button