Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জামায়াতরাজনীতি

‘বিশ্বাস করি, স্বীকার করি, তেল সংকটের দায় এই সরকারের নয়’

জ্বালানি তেলের সংকটকে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব বলে উল্লেখ করেছেন শফিকুর রহমান। শনিবার ঢাকার আসাদ গেটে একটি তেলের পাম্প পরিদর্শনকালে তিনি বলেন, এই সংকট বর্তমান সরকারের তৈরি নয়, বরং আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই সৃষ্টি হয়েছে।

তবে সংকটের দায় সরকারকে না দিলেও জাতীয় সংসদে সঠিক তথ্য উপস্থাপন না করার অভিযোগ তুলে সমালোচনা করেন তিনি। তার মতে, বাস্তবতা গোপন না করে খোলামেলা আলোচনা হলে সমাধান খোঁজা সহজ হবে। তিনি প্রশ্ন তোলেন, তথ্য গোপন করলে কৃষকেরা কীভাবে প্রয়োজনীয় জ্বালানি পাবে।

এর আগে তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসা ব্যবস্থার ওপর চাপের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, হাম রোগের কারণে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে এবং বর্তমান শয্যা সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। শয্যা বাড়িয়ে দুই হাজারে উন্নীত করার পরামর্শ দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর এই নেতা। গাজীপুরে এক ইমামের মেয়েকে অপহরণের ঘটনা উল্লেখ করে তিনি প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করেন এবং দ্রুত তাকে উদ্ধারের দাবি জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button