আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য
‘শত্রুদের আরেকবার পরাজয়ের জবাব দিতে প্রস্তুত ইরান’

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, দেশটির নৌবাহিনী যেকোনো শত্রুর বিরুদ্ধে আবারও কঠোর প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। শনিবার (১৮ এপ্রিল) ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে বলেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। তিনি এই দুই দেশের সামরিক শক্তিকে ‘অবিশ্বাসী’ ও ‘চরমপন্থী’ বলেও উল্লেখ করেন।
টেলিগ্রামে প্রকাশিত বার্তায় খামেনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যে প্রতিপক্ষের দুর্বলতা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। তিনি বলেন, ইরানের ড্রোন হামলা শত্রুদের ওপর আকস্মিক ও শক্তিশালী আঘাত হেনেছে।
এছাড়া তিনি আরও জানান, ভবিষ্যতেও ইরানের নৌবাহিনী শত্রুপক্ষের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।



