Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্য

‘গাধার মাংস খেলেই জাতি সুস্থ থাকবে’

আর্জেন্টিনার চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটির ক্ষমতাসীন লিবার্টারিয়ান জোটের সিনেটর ভিলমা বেদিয়ার একটি মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

সিনেটরে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, দেশের জনগণ যদি গাধার মাংস খাদ্য হিসেবে গ্রহণ করে, তবে এটি একটি “স্বাস্থ্যকর জাতি” গঠনে সহায়ক হতে পারে। তার মতে, গাধার মাংসে আয়রন ও ক্যালসিয়ামের মতো উপাদান রয়েছে, যা শরীরের জন্য উপকারী।

তিনি আরও বলেন, এমন খাদ্যাভ্যাস গ্রহণ করলে জনগণ আরও সুস্থ ও সবল হতে পারে—এমনকি ইউরোপের কিছু দেশের উদাহরণ টেনে তিনি এটিকে তুলনামূলকভাবে স্বাভাবিক খাদ্য হিসেবেও উপস্থাপন করার চেষ্টা করেন।

তবে তার এই মন্তব্য প্রকাশের পর থেকেই আর্জেন্টিনাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে বাস্তব অর্থনৈতিক সংকটকে হালকা করে দেখানোর চেষ্টা এবং জনগণের দুর্ভোগের সঙ্গে উপহাস হিসেবে আখ্যা দিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, দেশটিতে উচ্চ মূল্যস্ফীতি ও খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জন্য মাংসজাতীয় খাবার ক্রমেই অপ্রাপ্য হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিকল্প খাদ্য নিয়ে আলোচনা থাকলেও একজন সিনেটরের এ ধরনের মন্তব্য রাজনৈতিকভাবে সংবেদনশীলতা তৈরি করেছে।

ফলে বিষয়টি এখন শুধু অর্থনৈতিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আর্জেন্টিনার রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button