Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঅন্যান্যঅন্যান্যঅপরাধআন্তর্জাতিক

গাড়ি থেকে কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় গায়ক গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: গাড়ির ভেতর থেকে কিশোরীর গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় গায়ক ডেভিডকে গ্রেপ্তার করেছে পুলিশ। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, গায়কের নিবন্ধিত টেসলা গাড়ির ট্রাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ডেভিড বার্ক। তার বয়স ২১ বছর। তাকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। নিহত কিশোরীর নাম সেলেস্টে রিভাস হার্নান্দেজ। তার বয়স ছিল ১৪ বছর। ২০২৪ সালে তাকে নিখোঁজ ঘোষণা করা হয়।

গত বছরের ৮ সেপ্টেম্বর হলিউডের একটি ইমপাউন্ড লটে একটি গাড়ি থেকে দুর্গন্ধের খবর পেয়ে পুলিশ যায়। এরপর গাড়ির সামনের ট্রাঙ্ক থেকে গলিত মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, মরদেহটি কয়েক সপ্তাহ আগেই ছিল। গাড়িটি রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় পাওয়ার পর দুই দিন ধরে ইমপাউন্ড লটে রাখা ছিল। সেটি ডেভিড বার্কের নামে নিবন্ধিত।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, কিশোরীর মরদেহ খণ্ডিত করা হয়েছিল। এতে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, প্রমাণ ও যুক্তিসঙ্গত সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এটি এখনো আনুষ্ঠানিক অভিযোগ নয়।

মামলাটি লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তরে উপস্থাপন করা হবে।

অন্যদিকে গায়কের আইনজীবীরা তার নির্দোষ দাবি করেছেন। তারা বলেছেন, ডেভিড বার্ক হত্যার সঙ্গে জড়িত নন। ঘটনার সময় গায়ক তার বিশ্ব সফরে ছিলেন। পরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়। তার আসন্ন অ্যালবামের প্রচারণাও স্থগিত করা হয়েছে। সূত্র: বিবিসি।

সংশ্লিষ্ট খবর

Back to top button