Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলো তামিম (১২) ও ফাহিম (১৩)। শুক্রবার দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

জানা গেছে, দুই শিশু প্রবাসী আব্দুল মমিনের ছেলে এবং তারা মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা।

অনেকক্ষণ তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় গভীর শোক নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button