Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কারবালা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেরাজুল ইসলাম সেলিমাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেরাজুল ইসলাম পাওয়ার টিলার চালিয়ে বাড়ি ফিরছিলেন। একই সময় শিবগঞ্জ উপজেলা পরিষদের কর্মচারী মোরসালিন ও শাহিন কাদের মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। হঠাৎ অসংখ্য ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে তারা পাশের পুকুরে ঝাঁপ দেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও অন্তত ১০ জন স্থানীয় বাসিন্দা ভিমরুলের কামড়ে আহত হয়েছেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, আক্রান্ত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল, যার মধ্যে সেরাজুল ইসলাম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ভিমরুলের বাসা অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button