Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশের সেকাদাউ এলাকায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী, একজন পাইলট ও একজন কো-পাইলট ছিলেন। স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই রিজেন্সি থেকে উড্ডয়ন করার পর সকাল ৮টা ৩৯ মিনিটে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে সেকাদাউ পুলিশের এক কর্মকর্তার বরাতে জানা যায়, হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।

উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম এলাকা, প্রতিকূল আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button