Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে রহস্যজনকভাবে একের পর এক পরমাণু বিজ্ঞানী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের অন্তত ১০ জন বিজ্ঞানীর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস।

বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এখনো বিস্তারিত আলোচনা হয়নি, তবে ঘটনাগুলোর ধরন ও পুনরাবৃত্তি উদ্বেগজনক। এ কারণে প্রশাসন আনুষ্ঠানিক তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র মহাকাশ প্রকৌশলী ও উপকরণ প্রক্রিয়াকরণ বিভাগের পরিচালক মনিকা জাসিন্তো রেজা, যিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিংয়ের সময় নিখোঁজ হন। এছাড়া সরকারি ঠিকাদার স্টিভেন গার্সিয়া ২০২৫ সালের আগস্টে নিখোঁজ হন। লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ একই বছরের মে মাসে নিখোঁজ হন। অবসরপ্রাপ্ত এয়ার ফোর্স মেজর জেনারেল উইলিয়াম ‘নিল’ ম্যাককাসল্যান্ড ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিখোঁজ হন।

এদিকে মৃত্যুর ঘটনাগুলোর মধ্যেও রহস্য তৈরি হয়েছে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী ফ্র্যাংক মাইওয়াল্ড ২০২৪ সালে মারা যান, তবে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। একই প্রতিষ্ঠানের গবেষক মাইকেল ডেভিড হিকস ২০২৩ সালে মৃত্যুবরণ করেন, যার কারণও অপ্রকাশিত।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনা এমন সময়ে ঘটছে যখন যুক্তরাষ্ট্র মহাকাশ ও পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে বড় ধরনের প্রকল্প এগিয়ে নিচ্ছে। বিষয়টি নিয়ে কংগ্রেসেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তদন্তে ফেডারেল তদন্ত সংস্থা যুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, সংশ্লিষ্ট বিজ্ঞানীদের মধ্যে একসঙ্গে এ ধরনের নিখোঁজ ও মৃত্যুর ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য সংবেদনশীল ইঙ্গিত বহন করতে পারে, তাই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা জরুরি।

সংশ্লিষ্ট খবর

Back to top button