Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীবাংলাদেশ

মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সৌদি সরকারের ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী আজ (শুক্রবার) মধ্যরাত থেকে বাংলাদেশ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১১টা ৩৫ মিনিটে তিনি উদ্বোধনী ফ্লাইটের কার্যক্রম শুরু করবেন বলে জানানো হয়েছে।

উদ্বোধনী ফ্লাইটে থাকবেন ৪১৯ জন হজযাত্রী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ছাড়বে।

এদিন মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সৌদি আরবের সাউদিয়া ৪টি এবং ফ্লাইনাস ৪টি ফ্লাইট পরিচালনা করবে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন যাবেন।

চুক্তি অনুযায়ী হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ দায়িত্ব পালন করবে। বাকি অংশের মধ্যে সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে।

প্রি-হজ ফ্লাইট আগামী ২১ মে পর্যন্ত চলবে। মোট ২০৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button