Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

স্বৈরশাসকদের হাতে বিশ্ব ধ্বংস হচ্ছে: পোপ

বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয়ের জন্য বিভিন্ন দেশের নেতাদের তীব্র সমালোচনা করেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ।

তিনি বলেছেন, অল্প কয়েকজন স্বৈরশাসকের সিদ্ধান্তে পুরো বিশ্ব ধ্বংসের মুখে পড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোপকে সমালোচনা করার পরই তিনি এই বক্তব্য দেন।

ক্যামেরুন সফরে দেওয়া এক ভাষণে পোপ বলেন, যুদ্ধের নামে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, অথচ সেই অর্থ চিকিৎসা, শিক্ষা ও পুনর্গঠনের মতো জরুরি খাতে ব্যবহার করা হলে বিশ্ব আরও মানবিক হতে পারত।

তিনি আরও বলেন, যুদ্ধের নেতৃত্বদানকারীরা এক মুহূর্তে ধ্বংস নামিয়ে আনতে পারে, কিন্তু সেই ধ্বংস থেকে একটি দেশকে পুনর্গঠন করতে মানুষের সারাজীবন লেগে যায়।

পোপ লিও চতুর্দশ যুদ্ধকে ন্যায্যতা দিতে ধর্মীয় ভাষা ব্যবহারেরও সমালোচনা করেন। তিনি বলেন, কিছু নেতা নিজেদের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক স্বার্থে ধর্ম ও ঈশ্বরের নামকে বিকৃত করছেন, যা মানবতার বিরুদ্ধে এক ধরনের অপব্যবহার।

তিনি আরও সতর্ক করে বলেন, এটি এমন এক উল্টো পৃথিবী, যেখানে ধর্মকে ব্যবহার করে ধ্বংসকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে—যা প্রত্যেক সচেতন মানুষের কাছেই নিন্দনীয় হওয়া উচিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button