Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচার

নবিজিকে নিয়ে কটুক্তিকারীর ফাঁসির বিধান রেখে আইন চান হানজালা

মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।

বক্তব্যে তিনি তার নির্বাচনী এলাকার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে হাজী শরীয়াতুল্লাহ-এর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে হাজী শরীয়াতুল্লাহ যে আন্দোলন শুরু করেছিলেন, তা ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

সংসদে তিনি আরও বলেন, দেশের বিপুলসংখ্যক আলেম-ওলামা জাতীয় সংসদের দিকে তাকিয়ে আছেন এবং তাদের বক্তব্য সংসদে তুলে ধরার প্রয়োজন রয়েছে।

মহানবীকে অবমাননার প্রসঙ্গে তিনি দাবি করেন, যারা নবীকে অস্বীকার করে বা কটূক্তি করে, তাদের বিরুদ্ধে কঠোর আইন থাকা উচিত। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, এ বিষয়ে আইন প্রণয়ন হলে তা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগণের ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় এনে নবীকে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—সংবলিত আইন সংসদে পাস করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button