Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅন্যান্যআওয়ামী লীগদেশবাংলাবাংলাদেশরাজনীতি

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: জামালপুরে কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে তিনি মারা যান।

মৃত জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আ.লীগের উপদেষ্টা।

জানা গেছে, তিনি দুদকের একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার হয়ে জামালপুর জেলা কারাগারে ছিলেন। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত জিয়াউল হক মঙ্গলবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ছুটির দিনে বিশেষজ্ঞ ডাক্তার না পেয়ে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জিয়ার ছেলে জাকিউর রাফিদ নাফি। তিনি বলেন, আমি মোটরসাইকেল এক্সিডেন্ট করেছি । বাবার বিষয়ে বিস্তারিত আমার বোন ভালো বলতে পারবে। আমার বোন বাবার মৃত্যুতে এই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলেছে, এর বাইরে আর কিছু বলতে পারছি না।

জেলা কারাগারের জেলার লিপি রাণী সাহা মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, কারাগারে অসুস্থ জিয়াউল হকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে কিছু জানা নেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button