Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

মায়ের ওপর সন্তানদের নির্মম হামলা, গ্রেপ্তার ২

বাংলা টিভি ডেস্ক: ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জেরে মায়ের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) গ্রেপ্তারকৃতদের ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৩ এপ্রিল) নগরকান্দা সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ফিরুজ মাতুব্বর। তিনি এ মামলার ৩ নম্বর আসামি। অপর গ্রেপ্তারকৃত ব্যক্তি নগরকান্দা উপজেলার কোনাগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম, যিনি ৬ নম্বর আসামি।

সালথা থানার কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, সৎ ছেলেদের হামলায় মা আহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, রোববার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে মনোয়ারা বেগম (৬০) নামে এক নারীর ওপর হামলা চালায় তার সৎ সন্তানরা। এতে তিনি গুরুতর আহত হন। হামলা ঠেকাতে গিয়ে তার গর্ভজাত ছেলে আব্দুর রাজ্জাকও আহত হন।

এ ঘটনায় ভুক্তভোগী মনোয়ারা বেগমের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৬ জনকে আসামি করে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button