Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচার

ঘরে একা পেয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সুনামগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার লালপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মকছদ আলী (৪৫) এবং একই গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গুচ্ছগ্রামে শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ। এ সময় মকছদ আলি ও ইয়াসিন মিয়া গৃহবধূর স্বামীর খোঁজে তার ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নাজুক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে। রোববার রাত ১১টার দিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মকছদ আলী ও ইয়াছিন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফ উল্লাহ যুগান্তরকে জানান, ভুক্তভোগী নারীর স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দুজন আসামিকে গ্রেফতার করেছি। গ্রেফতারদের আজ সোমবার দুপুরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button