Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

নতুন করে করের বোঝা বাড়বে না: বাণিজ্য মন্ত্রী

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির বলেছেন, বিগত সরকারের সময় গৃহীত কিছু অযৌক্তিক ও উচ্চাভিলাষী প্রকল্পের কারণে বর্তমান সরকারের ওপর আর্থিক চাপ তৈরি হয়েছে। তবে তিনি আশ্বস্ত করেন, নতুন করে করের বোঝা বাড়ানো হবে না।

সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত “প্রাক-বাজেট আলোচনা : প্রেক্ষিত বেসরকারিখাতের প্রত্যাশা” শীর্ষক সভায় তিনি বলেন, দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা ও চাপ কমাতে সরকার কাজ করছে এবং এ প্রক্রিয়া চলমান থাকবে।

তিনি আরও বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য পরিচালন ব্যয় কমানো এবং সরকারি সেবা সহজীকরণ অত্যন্ত জরুরি। এসব ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

মন্ত্রী জানান, দেশের জিডিপি প্রায় ৪৬০ বিলিয়ন ডলারের সমান হলেও এখনও বড় একটি জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। একই সঙ্গে তিনি হতাশা প্রকাশ করে বলেন, দেশে করদাতার সংখ্যা এখনো প্রত্যাশার তুলনায় অনেক কম।

তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি সংরক্ষণ সক্ষমতার সীমাবদ্ধতার কারণে সরকারকে উচ্চমূল্যে স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে হচ্ছে, যা অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে।

সভায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসিবি)-এর সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাজেট প্রণয়নে বেসরকারি খাতের বাধাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তিনি আরও বলেন, কর অবদান বাড়ানোর আলোচনা দীর্ঘদিন ধরে হলেও বাস্তব অগ্রগতি খুবই সীমিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button