Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগরাজনীতি

শামীম ওসমান দেশে আসছেন কবে, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরেই সাবেক মন্ত্রী-এমপিসহ দলের অনেক নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এ তালিকায় নারায়ণগঞ্জের আলোচিত ও প্রভাবশালী সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও আছেন।

তিনি বিভিন্ন সময়ে মিডিয়ায় আলোচনায় থাকেন। এবার তার স্ত্রী সালমা ওসমান লিপি দেশে আসার খবর জানালেন। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এ তথ্য জানান।

তিনি লিখেন, ‘আমরা শিগগিরই দেশে ফিরছি। সকল আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রস্তুত থাকো ইনশাআল্লাহ।’

সম্প্রতি সালমা ওসমান লিপি নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে ইঙ্গিত মেলে শামীম ওসমান এখন দুবাইয়ে অবস্থান করছেন। সেই ছবিতে দাবি করা হয় তার নাতি এখন দুবাইয়ে কেক কাটছেন।

এর আগে এই এমপি দুবাইয়ে বিলাসবহুল গাড়ি চালাচ্ছেন এমন একটি ভিডিও ফেসবুকে দেখা যায়। এ ভিডিও ফেসবুক পেইজ এবং ইউটিউবে আপলোড করে সেটিকে সাম্প্রতিক বলে দাবি করেছে কিছু মিডিয়া। যা রীতিমতো ভাইরাল।

রোববার (১২ এপ্রিল) সকাল ৮টা ৫০ মিনিটে পোস্ট করা ওই ভিডিওটি দেখে সাম্প্রতিক বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেও। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, শামীম ওসমানের গাড়ি চালানোর ওই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। বরং, এটি ২০২৪ সালের জুলাইয়ের পুরনো ভিডিও।

সংশ্লিষ্ট খবর

Back to top button