Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলাবাংলাদেশ

সিলেটে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ: সিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে ফুটফুটে এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাত ১১টায় উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা-লামাকাজি সড়কের ধলিপাড়া পিচের মুখ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ নবজাতককে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় সিএনজিচালক মুক্তার মিয়া লামাকাজি থেকে গাড়ি নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে ধলিপাড়া পিচের মুখ পৌঁছালে তার গাড়ি বন্ধ হয়ে যায়। এ সময় অন্ধকারেই তিনি সড়কের পাশ থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান। তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে তিনি দেখতে পান, সড়কের পাশে কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে আছে এক ফুটফুটে শিশু। তাকে উদ্ধার করে তিনি থানা পুলিশকে জানান। পরে পুলিশ শিশুটি নিয়ে যায় হাসপাতালে। তবে কে বা কারা রাতের অন্ধকারে নবজাতককে ফেলে গেছে, তা কেউ জানাতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না। শুধু একটি পাতলা কাঁথায় মোড়ানো ছিল। তাদের ধারণা, খোলা জায়গায় থাকায় শিশুটি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল।

সিএনজিচালক মুক্তার মিয়া জানান, ঘটনাস্থলে আসামাত্র কাকতালীয়ভাবে আমার গাড়ি বন্ধ হয়ে যায়। এ সময় শিশুর কান্নার আওয়াজ কানে আসে। গাড়ি থেকে নেমে দেখতে পাই, সড়কের পাশে পড়ে আছে এক শিশু।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে সে সুস্থ ও নিরাপদ রয়েছে।

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নবজাতক উদ্ধারের খবর পেয়েছি। সংশ্লিষ্টদের সঙ্গে সভা শেষে সিলেট ‘ছোটমণি নিবাসে’ তাকে পাঠানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button