Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়রাজধানী

রাজধানীর ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রাত দেড়টার দিকে ফ্লাইওভারের জোড়ার মাঝে ফাঁকা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় মরদেহটি পুরুষ নাকি নারীর, তা শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি বয়সও নির্ধারণ করা যায়নি।

তিনি আরও বলেন, শুক্রবার রাতে মৌচাক ফ্লাইওভারের ওপরে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নেভান। পরে গতকাল সিটি করপোরেশনের কর্মীরা ময়লার কাজ করতে এসে পোড়া মরদেহটি দেখতে পান। ধারণা করা হচ্ছে আগুনের ঘটনায় ওই ব্যক্তি পুড়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button