Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

‘খুব শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার’

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশি কর্মীদের জন্য খুব শিগগিরই আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে এমনটা জানান তিনি।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে। স্বল্প অভিবাসন ব্যয়ে ও সহজেই বাংলাদেশি শ্রমিকরা যাতে যেতে পারে সে বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও দেশটিতে এখন যারা অবৈধ হিসেবে রয়েছে, তাদের বৈধতা দেয়ার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।

শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার সর্বোচ্চ নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানিয়ে তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ সর্বোচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক হয়েছে। এবারের শ্রমশক্তি রপ্তানি হবে সিন্ডিকেটের প্রভাবমুক্ত, সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায়। এছাড়া বহুমুখী গবেষণা ও উচ্চশিক্ষায় সহযোগিতার বিষয়ে দেশটির শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

মালয়েশিয়ায় কবে নাগাদ শ্রমিক পাঠানো শুরু হবে এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। তবে যত দ্রুত সম্ভব আমরা মালয়েশিয়ার শ্রমবাজার উন্মোচনের জন্য কাজ করে যাচ্ছি।

সংশ্লিষ্ট খবর

Back to top button