Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

‘সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়’

রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়; এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একটি জাতীয় প্রতিষ্ঠান।

তিনি বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এ কাজে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়।

তারেক রহমান অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সময় সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা হয়েছে। তিনি পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, ওই ঘটনার মাধ্যমে বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিসহ বিভিন্ন সময়ে সেনাবাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। ভবিষ্যতের জাতীয় গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে নির্বাচনকালেও বাহিনীর ভূমিকা পেশাদার ও নিরপেক্ষ হওয়া উচিত।

সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীতে যে দেশপ্রেম ও পেশাদারিত্ব গড়ে উঠেছে, তা ধরে রাখা জরুরি।

এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণকে দেশের বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।

শেষে তিনি বলেন, রাষ্ট্রের সব খাতে সংস্কার ও উন্নয়নকে সামনে রেখে একটি নতুন রূপান্তরের পরিকল্পনা তাদের রাজনৈতিক অঙ্গীকারে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button