Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলাবাদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বেই আলোচনায় অংশ নেবে মার্কিন প্রতিনিধিদল। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স টু-তে চেপে শুক্রবার (১০ এপ্রিল) ওয়াশিংটন থেকে রওনা হয় মার্কিন প্রতিনিধি দল। এই দলে ভ্যান্সের পাশাপাশি আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার।

মার্কিন প্রতিনিধি দলটির যাত্রা শুরুর পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি দলটিকে কিছু পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।

মার্কিন প্রতিনিধিদলের আগেই ইসলামাবাদে পৌঁছে গেছেন ইরানি আলোচকরা। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ৭১ উচ্চপদস্থ কর্মকর্তা।

তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ান, উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাইল বাকাই প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button