Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

পরীক্ষার হলে এআই ব্যবহার, পরীক্ষার্থী বহিষ্কার

২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকলের চেষ্টা করার অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক ও বহিষ্কার করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে। অভিযুক্ত পরীক্ষার্থীর নাম মো. হিজবুল্লাহ ইসলাম অভি।

পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী, সকাল ১১টায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সন্দেহ হলে তার আচরণ পর্যবেক্ষণ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যাচাইয়ে দেখা যায়, তিনি মোবাইলের মাধ্যমে Google Gemini ব্যবহার করে প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করছিলেন। এরপর তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় সহ্য করা হবে না এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নজরদারি চলছে।

এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট সাতটি কেন্দ্রে একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে হাজারো পরীক্ষার্থী অংশ নেন এবং প্রশাসনের দাবি অনুযায়ী পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button