ইসলামাবাদে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নিতে ইরানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ-এ পৌঁছেছে।
শনিবার স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটে প্রতিনিধি দলকে বহনকারী বিমানটি অবতরণ করে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাঘের গালিবাফ।
এই প্রতিনিধি দলে আরও রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, উচ্চ নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তাসহ মোট ৭১ জন উচ্চপদস্থ কর্মকর্তা।
ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানি প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তান-এর উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় পরিষদের স্পিকার এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সংলাপকে কেন্দ্র করে তারা গঠনমূলক আলোচনা এবং দীর্ঘমেয়াদি সমাধানের আশা করছে। তাদের মতে, এই বৈঠক আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধানের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



