Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

এখন থেকে হরমুজ প্রণালির টোল দিতে হবে ইরানি মুদ্রায়

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান জানিয়েছেন, একটি সংসদীয় প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ট্রানজিট ফি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালে পরিশোধ করতে হবে।

শুক্রবার (১০ এপ্রিল) মুম্বাইয়ের ইরানের কনস্যুলেট জেনারেলের এক্স পোস্টে এই তথ্য জানানো হয়।

ইরান ও চীন যুক্তরাষ্ট্রের ডলারের বৈশ্বিক আধিপত্য কমানোর উপায় খুঁজছে দীর্ঘ দিন ধরে। আল জাজিরাকে দেয়া মন্তব্যে বিশ্লেষকরা বলেন, দুই দেশই আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় ডলারের প্রভাব কমাতে সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে কার্যত ‘টোল ব্যবস্থা’ চালু করে ইরান। ওই সময় কিছু বাণিজ্যিক জাহাজকে ট্রানজিট ফি চীনা ইউয়ানে পরিশোধ করতে হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

তবে কতগুলো জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে তা পুরোপুরি নিশ্চিত নয়। লয়েডস লিস্টের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, অন্তত দুটি জাহাজ ২৫ মার্চ পর্যন্ত ইউয়ানে অর্থ প্রদান করেছে বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button