Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজামায়াতবাংলাদেশ

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার: গণমাধ্যমে নিজের বক্তব্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই ক্ষোভ জানান এবং একে ‘নির্লজ্জ হলুদ সাংবাদিকতা’ হিসেবে অভিহিত করেন।

ডা. শফিকুর রহমান জানান, ওইদিন জাতীয় সংসদের অধিবেশন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তার ভাষ্যমতে, তিনি সেখানে বলেছিলেন যে নীতি অনুসরণ করে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, বিএনপিও এখন একই পথে হাঁটছে। তিনি প্রশ্ন তোলেন, এর মাধ্যমে কি তারা প্রমাণ করতে চাচ্ছে যে শেখ হাসিনা ব্যক্তি হিসেবে খারাপ হলেও তার অনুসৃত নীতি ভালো ছিল?

জামায়াত আমিরের অভিযোগ, তার এই বক্তব্যের মূল ভাবার্থ বা সেন্স পরিবর্তন করে কয়েকটি জাতীয় সংবাদমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবর প্রকাশ করেছে। প্রকৃত সত্য আড়াল করে তাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদমাধ্যমের এমন অপেশাদার আচরণে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন?

সংশ্লিষ্ট খবর

Back to top button