Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিএনপিজামায়াতরাজনীতি

‘জনগণের ৭০ শতাংশ রায়কে বিএনপি সরকারের অবজ্ঞার ফল শুভ হবে না’

চট্টগ্রামে গণসংযোগ কর্মসূচিতে বিএনপি সরকারের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী।

শুক্রবার সকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০ শতাংশ রায়কে অবজ্ঞা করা জনগণের সঙ্গে ‘গাদ্দারি’ এবং এর ফল শুভ হবে না।

তিনি বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে।

গণভোটের রায় অবজ্ঞার প্রতিবাদে ৯ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন এবং ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় নেতারা জানান, আগামী ১২ এপ্রিল কেরানীহাটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button