Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত

মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে মো. সাদেক (২৩) নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উখিয়ার বালুখালী সীমান্ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাদেক বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর বাসিন্দা। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের কাছাকাছি মিয়ানমারের ভেতরের ‘ডাব বাগান’ এলাকায় হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলের কাছে গিয়ে তাকে আহত অবস্থায় বাংলাদেশের দিকে আসতে দেখেন।

স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, মাছ ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম করার সময় তিনি মাইনের বিস্ফোরণের শিকার হন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মিয়ানমারের ভেতরে মাছ ধরতে যাওয়া একদল জেলের মধ্যে একজন এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button