Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জামায়াতরাজনীতি

‘এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন’

মিডিয়ায় বক্তব্য বিকৃত করার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা Shafiqur Rahman

তিনি বলেছেন, এটি নির্লজ্জ হলুদ সাংবাদিকতার উদাহরণ। “এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কবে?”—এমন প্রশ্নও তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আজ (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে আমি বলেছিলাম—শেখ হাসিনা যে নীতি অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, বিএনপিও একই নীতি অনুসরণ করে এগোচ্ছে। তাহলে কি তারা প্রমাণ করতে চায়, শেখ হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো?”

তিনি অভিযোগ করেন, “আজ কয়েকটি জাতীয় গণমাধ্যম আমার বক্তব্যের অর্থ পরিবর্তন করে অসৎ উদ্দেশ্যে বিএনপিকে ছেড়ে দিয়ে উল্টো আমাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কবে?”

সংশ্লিষ্ট খবর

Back to top button