Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাঅপরাধদেশবাংলা

ভোলায় গাঁজাসহ আটক সুমি

ভোলা প্রতিনিধি (ডিজিটাল): ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ সুমি (২১) নামে এক নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে ইলিশা ফেরিঘাট সংলগ্ন লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ইলিশা ফাঁড়ি পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় যাত্রীদের তল্লাশি চালানো হয়। এ সময় সুমির কাছে থাকা ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত সুমি দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের বাসিন্দা। তিনি ছিডু বেপারির ছেলে মো. সবুজের স্ত্রী বলে জানা গেছে।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ মো. বশির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button