Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

‘দাড়ি-টুপি দেখে বিরূপ মন্তব্য ফ্যাসিস্ট আমলের চর্চা’

দাড়ি-টুপি দেখে বিরূপ মন্তব্য করাকে ‘ফ্যাসিস্ট আমলের চর্চা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজালা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদের অধিবেশনের শুরুতে তিনি এ বক্তব্য দেন।

মাদারীপুর-১ আসনের এই এমপি অভিযোগ করেন, গত ৩০ তারিখে তার নিজ এলাকায় তাকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলে অপবাদ দেওয়া হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন বলে দাবি করেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের শব্দচয়ন একটি ‘ফ্যাসিস্ট ওয়ার্ড’, যা অতীতে দীর্ঘ সময় ধরে দাড়ি ও টুপি পরা মানুষদের হেয় করতে ব্যবহার করা হয়েছে। তিনি মনে করেন, এ ধরনের মন্তব্য শুধু ব্যক্তিগত নয়, বরং একটি বৃহত্তর সামাজিক অবমাননার প্রতিফলন।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে হানজালা অনুরোধ জানান, সংসদের ভেতরে ও বাইরে যেন কোনো সদস্যের সম্মানহানি না হয় এবং রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কাউকে অপমান করা থেকে সবাই বিরত থাকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button