Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচার

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনেই বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। একই মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এ মামলার ছয়জন আসামি গ্রেপ্তার থাকলেও বাকি ২৪ জন এখনও পলাতক। পলাতকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনি সড়কের ওপর দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন এবং পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এই ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলনের গতি আরও তীব্র করে তোলে।

মামলার তদন্ত প্রতিবেদন ২০২৫ সালের ২৪ জুন দাখিল করা হয় এবং পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অবশেষে এই রায় ঘোষণা করা হলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button