Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

তার বাজিয়ে শান্তির আহ্বান, ইরানের এই শিল্পীর সুর পৌঁছেছে কোটি মানুষের প্রাণে

ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী আলি ঘামসারি সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ মধ্যপ্রাচ্য পরিস্থিতির মধ্যে শান্তির আহ্বান জানিয়েছেন পারস্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তার এর সুরের মাধ্যমে।

তিনি দামাভান্দ বিদ্যুৎকেন্দ্রের সামনে একটি সাধারণ চাটাই বিছিয়ে বসে শাস্ত্রীয় সংগীতের শান্ত ও হৃদয়স্পর্শী সুর উপস্থাপন করেন। এই পারফরম্যান্স কেবল বিনোদন নয়, বরং যুদ্ধের বিরুদ্ধে মানবিক আবেদন হিসেবে দেখা হচ্ছে। তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে সংঘাত থামানোর দাবি তোলেছে। এমনকি কেউ কেউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ভিডিওটি ট্যাগ করে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

বিদ্যুৎকেন্দ্রটি ইরানের বিদ্যুৎ সরবরাহের অন্যতম প্রধান উৎস। আলি ঘামসারি জানিয়েছেন, তার লক্ষ্য সুরের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া, যাতে সংঘাতের কারণে সাধারণ মানুষের ঘরের আলো নিভে না যায়। তিনি সমসাময়িক ইরানি সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে ঐতিহ্যবাহী সংগীতকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করতে খ্যাত। এই উদ্যোগ প্রমাণ করে, কখনো কখনো সুরের শক্তি অস্ত্রের চেয়েও প্রভাবশালী হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button