Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বুধবার রাতে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন, তারিখ এবং সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। তিনি কোন দেশ প্রথমে সফর করবেন, তাও নির্ধারিত হয়নি।

রুমন স্পষ্ট করেছেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়ানো হচ্ছে—যেমন প্রধানমন্ত্রী প্রথমে ভারত সফর করবেন—সেগুলো ভিত্তিহীন এবং মিথ্যা। তিনি সংশ্লিষ্ট সবাইকে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এলে তা যথাসময়ে জানানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button