Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইন্ডিয়াআন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তের অবকাঠামোহীন নদীপথগুলোতে অনুপ্রবেশ রোধে সাপ ও কুমির ছাড়ার সম্ভাবনা যাচাই করছে। সীমান্তের কিছু অংশে নদী বয়ে গেছে এবং সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয় বা কার্যকর হবে না।

বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা মনোজ বার্নওয়াল জানান, ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে “সরীসৃপ ব্যবহারের” বিষয়টি আলোচনা হয়েছে। পরিকল্পনার উদ্দেশ্য হলো বন্যাপ্রবণ এলাকায় প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে সাপ ও কুমির ব্যবহার করা। তবে মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে এর সম্ভাব্যতা, নিরাপত্তা ঝুঁকি এবং স্থানীয় মানুষের ওপর প্রভাব মূল্যায়ন করতে বলা হয়েছে।

সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশগুলোতে—যেমন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের নদীপথ—অনুপ্রবেশের ঘটনা ঘটছে। বিএসএফ জানিয়েছে, এসব এলাকায় প্রাকৃতিক প্রতিবন্ধকতার ব্যবহার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

সংশ্লিষ্ট খবর

Back to top button