Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকইউরোপ

সরিয়ে নেয়া হলো ট্রাম্পের কাছে থাকা ফ্রান্সের ১২৯ টন স্বর্ণ

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা ইউরোপীয় দেশগুলোর স্বর্ণ ধীরে ধীরে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। সম্প্রতি ফ্রান্স তাদের পুরো স্বর্ণভাণ্ডার দেশে স্থানান্তর করেছে। নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের অবশিষ্ট ১২৯ টন স্বর্ণ বিক্রি করে সমপরিমাণ নতুন স্বর্ণ কিনে প্যারিসে সংরক্ষণ করা হয়েছে।

ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, এটি আন্তর্জাতিক মান বজায় রাখা ও স্বর্ণ রিজার্ভ আধুনিকীকরণের অংশ, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়। একইভাবে, জার্মানিও তাদের স্বর্ণের বড় অংশ দেশে ফিরিয়ে এনেছে। ফলে যুক্তরাষ্ট্রে ইউরোপীয় দেশগুলোর স্বর্ণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিশ্লেষকরা মনে করেন, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক স্বনির্ভরতা ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইউরোপীয় দেশগুলো ধীরে ধীরে নিজেদের স্বর্ণভাণ্ডার দেশে ফিরিয়ে নিচ্ছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থনৈতিক সংকটের কারণে অনেক দেশ তাদের স্বর্ণ নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রে সংরক্ষণ করেছিল, যা পরবর্তীতে ফেডারেল রিজার্ভ ব্যবস্থার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে রাখা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button