Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

যু/দ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান ফ্রান্সের

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি এটিকে “খুবই ইতিবাচক পদক্ষেপ” হিসেবে মূল্যায়ন করেছেন।

তবে ম্যাক্রোঁ সতর্ক করে বলেছেন, লেবাননের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন এবং এই যুদ্ধবিরতির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা উচিত। আল জাজিরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে ম্যাক্রোঁ লেবাননে সংঘাত বন্ধের ওপর গুরুত্ব দিয়ে আসছেন এবং দেশটিকে আরও সহিংসতা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছেন।

প্রেসিডেন্টের মতে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আঞ্চলিক সব সংঘাতকে বিবেচনায় নিয়ে একটি সমন্বিত সমাধানের পথে এগোতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button