Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

গ্রামের বাড়িতে পৌঁছেছে সৌদি আরবে নিহত মামুনের মরদেহ

বাংলা টিভি ডেস্ক: সৌদি আরবে মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি আবদুল্লাহ আল মামুনের (৩৫) মরদেহ ২১ দিন পর গ্রামের বাড়িতে পৌঁছেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টার দিকে মরদেহ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামে তার বাড়িতে নেওয়া হয়।

নিহত আবদুল্লাহ আল মামুন ৮ মার্চ সৌদি আরবের আল-খারজ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। পরে তিনি রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সকাল থেকে ভরভরা গ্রামে তার বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড় লক্ষ্য করা গেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আছরের নামাজের পর পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। পরিবারের সদস্যরা কবরস্থানের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং স্থানীয় মসজিদ থেকে খাটিয়াও আনা হয়েছে।

নিহতের বাবা শহীদ সওদাগর বলেন, আমার ছেলে দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ঈদের পর দেশে আসার কথা ছিল, কিন্তু সে লাশ হয়ে ফিরল।

নিহতের চাচা গুলজার সওদাগর বলেন, আমার ভাতিজা জীবিকার তাগিদে ৮ বছর আগে সৌদি আরবে গিয়েছিল। গত ৫ বছর আগে দেশে আসা হয়েছিল। ঈদের পর আবার দেশে আসার কথা ছিল। সরকারকে ধন্যবাদ, দ্রুত সময়ে মরদেহ দেশে পৌঁছে দেওয়ার জন্য। আশা করি পরিবারের পাশে বাংলাদেশ সরকার থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button