Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

পুকুরের পানির নিচে মিলল ১ ব্যারেল ডিজেল

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় অভিযান চালিয়ে পুকুরের পানির নিচে থেকে এক ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়েছে। অধিক দামে জ্বালানি বিক্রির উদ্দেশ্যে ডিজেল লুকিয়ে রাখার অপরাধে আসমা বেগম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ অভিযানে নেতৃত্ব দেন।

ব্যবসায়ী আসমা বেগম কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত। পরে অবৈধভাবে ডিজেল মজুত করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button