Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা বহিষ্কার

বাংলা টিভি ডেস্ক: দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম মুন্সিকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন কর্মকাণ্ডে দলবিরোধী আচরণের অভিযোগে পৌর বিএনপির জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৪ এপ্রিল থেকে আব্দুল হাকিম মুন্সিকে দলীয় সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এতে আরও বলা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আব্দুল হাকিম মুন্সির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button