Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলা

সোনারগাঁওয়ে যুবককে কুপিয়ে হত্যা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে লিটন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যার শিকার যুবক সাইনবোর্ডস্থ একটি গাড়ির শোরুমের কর্মচারী ছিলেন। তার সঙ্গে স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে পূর্বের দ্বন্দ্ব ছিল। গত শনিবার নিহতের সঙ্গে ওই গ্রুপের ঝগড়ার সৃষ্টি হয়। এরপর রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

নিহতের শ্বশুর আব্দুর রউফ বলেন, আমার মেয়ের জামাইয়ের সঙ্গে তার কোনো বন্ধুর দ্বন্দ্ব ছিল, তারাই এ কাজ করতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (খ) ইমরান আহমেদ পরিদর্শন করেন, এ বিষয়ে তিনি বলেন ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button