Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশ

আজ যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলা টিভি ডেস্ক: রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় শনিবার (৪ এপ্রিল) টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন।

জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড উপকেন্দ্রের জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বলেন, রৌমারী ও চর রাজিবপুরে ৩৩ কেবির রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। শেষ হলে এসব এলাকায় বিদ্যুৎ সরবারহ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button