Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

পানির ট্যাংকে মিললো প্রায় ১৩’শ লিটার ডিজেল

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুদ ও লাইসেন্স না থাকা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলার চরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ১ হাজার ২৯৭ লিটার ডিজেল জব্দ করে। অবৈধভাবে তেল মজুদ রাখায় শাহাদত হোসেন নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর মো. আখিরুজ্জামান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।

অপরদিকে, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কামালেরচক এলাকায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সেখানে ‘মেসার্স হাজি অ্যান্ড সন্স’ নামের একটি পেট্রোলিয়াম এজেন্সি লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান জানান, এই অভিযান স্থানীয় নিয়মনীতি প্রয়োগের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button