Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশস্বাস্থ্য

জরুরিভিত্তিতে রোববার থেকে দেওয়া হবে হামের টিকা

৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের আগামী রোববার (৫ এপ্রিল) থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া শুরু করবে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, আপৎকালীন ব্যবস্থার অংশ হিসেবে সরকার গ্যাভি (ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট Global Alliance for Vaccine Initiative) থেকে ২১.৯ মিলিয়ন ডোজ হামের টিকা ধার নিচ্ছে। পরবর্তীতে এটি তাদের দেওয়া হবে।

এছাড়াও, দেশে হামের সংক্রমণ বৃদ্ধির কারণে রুটিন টিকাদান কর্মসূচির বাইরে সরকার একটি বিশেষ একমাসব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করবে। জুনের প্রথম সপ্তাহ থেকে এই কর্মসূচিতে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে।

গত ৩০ মার্চ ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button