Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

পাওনা টাকা ১৮০ না ৩০, এই তর্কে দুই গোষ্ঠীর সং/ঘ/র্ষে আ/হ/ত ৩০

হবিগঞ্জের লাখাই উপজেলায় মাত্র ১৮০ টাকা না ৩০ টাকা—এই তুচ্ছ পাওনা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জালাল মিয়ার দোকান থেকে বাকিতে পণ্য নেন রওশন মিয়া। জালালের দাবি, তার কাছে পাওনা ১৮০ টাকা, তবে রওশনের দাবি তা মাত্র ৩০ টাকা। এ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়েছিল। সেই বিরোধ থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার দুপুরে গ্রামের মাঠে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র জানান, তুচ্ছ এই আর্থিক বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button