Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

ইরানে হামলায় জড়িত মার্কিন যু/দ্ধ বিমানের জন্য আকাশসীমা বন্ধ স্পেনের

ইরানের ওপর হামলায় জড়িত মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইরান যুদ্ধ-সম্পর্কিত কোনো সামরিক কর্মকাণ্ডে স্পেন তাদের আকাশসীমা বা যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না। মাদ্রিদ-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে মার্কিন সামরিক বিমানগুলোকে স্পেন এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করতে হবে। তবে জরুরি পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা শিথিল হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

দেশটির অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেছেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থী কোনো যুদ্ধে জড়াতে স্পেন আগ্রহী নয়। একই অবস্থান আগেই তুলে ধরেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, যিনি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘বেপরোয়া’ ও ‘অবৈধ’ বলে সমালোচনা করেছেন।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ন্যাটো জোটের ভেতরে সামরিক সমন্বয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পেনের কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button